1. reporter1@dainikbijoyerbarta.com : reporter1 :
  2. admin@dainikbijoyerbarta.com : unikbd :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনীতি নয়, মানুষের হৃদয়ে ঠাঁই নিতে চান সাংবাদিক নেতা রাসেল বিশ্বাস বেতাগীতে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মরহুম শিক্ষকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় দুই সহোদর ভাই গ্রেফতার ময়মনসিংহে বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণ’হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য

এশিয়া কাপ থেকে ছিটকে পড়ে হতাশায় যা বললেন আফ্রিদি

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৮ বার পঠিত

এশিয়ার ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ শুরুর এক সপ্তাহ আগেই সমর্থকদের বড় এক দুঃসংবাদ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। চোট সেরে না ওঠায় শাহিন শাহ আফ্রিদিকে পাচ্ছে না দলটি। দলের প্রধান পেস অস্ত্র কে ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে বাবর আজমদের।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, সবশেষ স্ক্যান আর রিপোর্ট দেখে মেডিকেল উপদেষ্টা কমিটি আর দলের সঙ্গে থাকা বিশেষজ্ঞরা আফ্রিদিকে ৪-৬ সপ্তাহ বিশ্রাম দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। তারা জানিয়েছেন, এশিয়া কাপ তো বটেই; আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না আফ্রিদির।

এদিকে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার খবরে প্রচণ্ড হতাশ হয়েছেন আফ্রিদি। সে কথা জানিয়ে পাকিস্তানের প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. নাজিবুল্লাহ সুমরু বলেছেন— ‘আমি আফ্রিদির সঙ্গে কথা বলেছি, সে এই খবর শুনে খুবই হতাশ। তবে সে একজন সাহসী তরুণ যে তার দেশ ও দলের সাহায্য করার জন্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
2026 © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD