1. reporter1@dainikbijoyerbarta.com : reporter1 :
  2. admin@dainikbijoyerbarta.com : unikbd :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনীতি নয়, মানুষের হৃদয়ে ঠাঁই নিতে চান সাংবাদিক নেতা রাসেল বিশ্বাস বেতাগীতে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মরহুম শিক্ষকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় দুই সহোদর ভাই গ্রেফতার ময়মনসিংহে বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণ’হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য

জামালপুরে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

 

মোছা. পারভীন আক্তার
জামালপুর প্রতিনিধি।

জামালপুর রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) কর্তৃক ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে “ তরুণ উদ্যোক্তাদের সাবলম্বী করণ” ১৬ দিন ব্যাপী প্রশিক্ষণ। বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) রিকভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের মাধ্যমে এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ১৬ দিন ব্যপী “ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ ও স্বল্প লাভে ঋণ সুবিদা প্রদান করে তরুণ উদ্যোক্তাদের সাবলম্বী করে যাচ্ছে।

উক্ত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর সিনিয়র প্রশিক্ষক মোঃ জোবায়ের হোসেন।

ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ ও স্বল্প লাভে ঋণ সুবিধা প্রদান করে তরুণ উদ্যোক্তাদের সাবলম্বী করে তুলে যাচ্ছে এরই ধারাবাহিকতায় জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর ভারুয়াখালী জামালপুর শাখা অফিসে ২৮ জন তরুণ উদ্যোক্তাদের গত ০৫ ফেব্রুয়ারী-২০২৬ থেকে ১৬ দিন ব্যাপী (প্রতি সপ্তাহে ২ দিন, প্রতিদিন ৬ ঘন্টা করে মোট ৯৬ ঘন্টা) “ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ” গ্রহণ করছে। ৯৬ ঘন্টা প্রশিক্ষণের বিষয় গুলো হলো সাধারণ ব্যবসায় ব্যবস্থাপনা ২০ ঘন্টা, জীবন দক্ষতা উন্নয়ন ৪০ ঘন্টা, ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা ১২ ঘন্টা, এবং টেকনিক্যাল ট্রেনিং ২৪ ঘন্টা।

প্রতিদিনের ৬ ঘন্টা প্রশিক্ষণে প্রতি জন প্রশিক্ষণার্থীকে ইফতার প্যাকেট প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রতি জন প্রশিক্ষণার্থীকে তাদের নিজ মোবাইল বিকাশ পেমেন্টের মাধ্যমে ৫ হাজার টাকা করে যাতায়াত ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণ ক্লাশ গুলো রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর প্রশিক্ষণ সেল ও সরকারী প্রানী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর সহ অন্যান্য দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পাদন করে আসছে।

উল্লেখ্য যে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) রিকভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ ) প্রকল্পের মাধ্যমে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার ২১ টি শাখা অফিসের অধীনে এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
2026 © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD