1. reporter1@dainikbijoyerbarta.com : reporter1 :
  2. admin@dainikbijoyerbarta.com : unikbd :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনীতি নয়, মানুষের হৃদয়ে ঠাঁই নিতে চান সাংবাদিক নেতা রাসেল বিশ্বাস বেতাগীতে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মরহুম শিক্ষকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় দুই সহোদর ভাই গ্রেফতার ময়মনসিংহে বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণ’হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য

নাচনমহলে তদন্ত চলাকালে হামলার অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৮ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে একটি ব্রিজ সংক্রান্ত তদন্ত চলাকালে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে।
জানা যায়, গত ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে তদন্তের জন্য নাচনমহল ইউনিয়নে যান নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রূপ কুমার সাহা। তদন্তের অংশ হিসেবে তারা ইলিয়াসের বাড়ির সামনে অবস্থিত একটি ব্রিজ পরিদর্শনে যান।
এ সময় নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খলিফা তার সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হন এবং ব্রিজের মাটি খনন করে তদন্ত কর্মকর্তাদের দেখান বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, এ সময় ঘটনার ছবি তুলতে গেলে বর্তমান প‍্যানেল চেয়ারম্যান শাহআলম খোকনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাকে গালিগালাজ করা হয়। পরে নাচনমহল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আলামিন তাকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার আঙুলে আঘাত লেগে রক্তপাত হয়।এর আগেও বিএনপির সভাপতি আঃ আজিজ খলিফা নাঈম কে দিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা চাওয়ায় বলে জানান প‍্যানেল চেয়ারম্যান,
ঘটনার সময় সেখানে যুবদলের সভাপতি খোকন, মনির খলিফা, নাঈমসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ব্যক্তি উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
2026 © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD