1. reporter1@dainikbijoyerbarta.com : reporter1 :
  2. admin@dainikbijoyerbarta.com : unikbd :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনীতি নয়, মানুষের হৃদয়ে ঠাঁই নিতে চান সাংবাদিক নেতা রাসেল বিশ্বাস বেতাগীতে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মরহুম শিক্ষকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় দুই সহোদর ভাই গ্রেফতার ময়মনসিংহে বিভাগীয় জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণ’হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী নতুন সমীকরণের ইঙ্গিত ঘিরে জনমনে চাঞ্চল্য

বেতাগীতে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মরহুম শিক্ষকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ জামাল হোসেন খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মরহুম শিক্ষকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ ) পৌর শহরের বিসমিল্লাহ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোসা. সোনিয়া আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুজ্জামান এবং বেতাগী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নেছার উদ্দিন খান। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জামাল হোসেন খান বিএমএসএফ বেতাগী শাখার সভাপতি মোঃ হাসান।
সহ বেতগী উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বেতাগী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং বেতাগী উপজেলার মরহুম শিক্ষকদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
2026 © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD