
নিজস্ব প্রতিবেদক:
কথায় নয়, কাজে হবে পরিচয়,এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম, মোঃ রাসেল বিশ্বাস। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁর দেওয়া বর্ণিল শুভেচ্ছা বার্তাটি পটুয়াখালীর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পটুয়াখালী জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি এবং দৈনিক বিজয়ের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও বিশিষ্ট ব্যবসায়ী এই ব্যক্তি এখন কেবল কলম সৈনিক হিসেবেই নয়, বরং জনগণের সেবক হিসেবে নিজেকে মেলে ধরছেন।
পটুয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের মোড়ে মোড়ে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে—রাসেল বিশ্বাস কি তবে আগামী নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে আসছেন? কার্ডে উল্লেখিত প্রতীকী মনোবল আছে যার, জন প্রতিনিধি হওয়ার অধিকার তার,এই বাক্যটি নতুন এক রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
সাধারণ মানুষের প্রতিক্রিয়া
ওয়ার্ডের একাধিক বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, রাসেল বিশ্বাস দীর্ঘকাল ধরে পর্দার আড়ালে থেকে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরার পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও তাঁর রয়েছে স্বচ্ছ ভাবমূর্তি। এলাকাবাসী মনে করছেন, এমন একজন শিক্ষিত ও মার্জিত মানুষ নেতৃত্বে এলে ৬নং ওয়ার্ড একটি আধুনিক ও ডিজিটাল ওয়ার্ডে পরিণত হবে।
শুভেচ্ছা বার্তায় ভিন্নতা
রাসেল বিশ্বাসের ঈদ শুভেচ্ছা বার্তায় কেবল ধর্মীয় আবেগ নয়, বরং বিজয় এবং উন্নয়নের সংকল্প স্পষ্ট। তিনি জানিয়েছেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা থাকলে আগামী দিনে এই পৌরসভাকে একটি সমৃদ্ধ জনপদে রূপান্তর করা সম্ভব।
পটুয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই সংবাদটি এখন টক অফ দ্য টাউন। এখন দেখার বিষয়, ঈদ পরবর্তী সময়ে এই সাংবাদিক নেতার পরবর্তী পদক্ষেপ কী হয়।