
পটুয়াখালী প্রতিনিধিঃ
জানা গেছে, ১৭ মার্চ মঙ্গলবার(২০২৬)২৭ রমজানে পটুয়াখালী ফোরলেন গনইফতারে শরীক হয়ে ইফতার করলেন সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলতাফ হোসেন চৌধুরী এমপি। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া সহ পটুয়াখালী বিএনপির বিভিন্ন স্তরের সাবেক নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: এদিন উক্ত স্হানে পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং তামান্না রহমান এর উদ্যোগে ৩৫০ জন রোজাদার মানুষদের জন্য ইফতারের আয়োজন করা হয় বলে জানা যায়।