
গলাচিপা প্রতিনিধিঃ পটুয়াখালী,
মৌডুবীর কাজীকান্দায় ঈদ উৎসবে বাজী-পটকা ফোটানো কে কেন্দ্র করে তর্কবিতর্ক ও মারামারিতে আহত দুই।
পটুয়াখালীর রাংঙ্গাবলীর মৌডুবী ইউনিয়নে কাজীকান্দা গ্রামে গত (২১মার্চ) শনিবার বিকেল পাঁচটার সময় শিশুদের বাজী-পটকা নিয়ে পক্ষদ্বয়ে মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় মো: কাজী নাসির উদ্দীন (৫২) ও মো: কামরুল আহসান কাজী আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
চানঁরাতের দিন বিভিন্ন ভাবে আনন্দ উৎসব মেতে উঠে শিশুরা, ঐ উৎসব কে ঘিরে বাজী-পটকা ফুটিনোকে কেন্দ্র করে বিরোধর সৃষ্টি হয়।স্থানীয় হাজী বাড়ি মসজিদের ইমাম মো:রফিকুল ইসলাম বাজী-পটকা ফোটানো নিষেধ করায় এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিতর্কে জরিয়ে পারে স্থানীয় যুবক ও বৃদ্ধা সহ অনেকে,যাহার ফেলে সৃষ্টি হয় মারামারি মতো ঘটনা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিবেন বলে ভুক্তভোগী জানান।
স্থানীয় তিন নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো: রফিকুল ইসলাম বলেন,চান রাতের বাজী-পটকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়।কিন্তু মারামারি ঘটনাটি ঈদের দিন বিকালে আমার বাড়ির পাশে বাধের উপর হয়েছে।
এবিষয়ে তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো:বসির ফরাজি জানান , আমি মারামারির কথা শুনেছি, মারামারিতে উভয় পক্ষের কয়েক জন আহত হয়েছেন। তবে শিশুদের বিষয় নিয়ে জটিলতায় এই ঘটনা ঘটে। স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা চলছে##