
বরগুনায় স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আবজাল গ্রেফতার।
বরগুনা জেলা প্রতিনিধি:মতিউর রহমান,।
বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচিত হয়েছে।
বরগুনা জেলার বরগুনা সদর থানার ২ নং গৌরীচন্না ইউনিয়নে পল্লী বিদ্যুৎ অফিসের পিছনে ভুতমারা খালের পাশে ১১/এপ্রিল ২০২৬ নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন ইরানের স্বামী আফজাল হোসেন। চাঞ্চল্যকর ও নৃশংস ইরানি হত্যা মামলার মূল হোতা স্বামী আফজাল হোসেনকে ১২ এপ্রিল ২০২৬ বিকালে গ্রেফতার করেছে বরগুনা জেলা পুলিশ। বরগুনা সদর থানায় গৃহবধূ ইরানীকে নৃশংসভাবে উপর্যুপরি কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উন্মোচন করেছে বরগুনা জেলা পুলিশ। এই ঘটনায় ঘাতক স্বামী হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে গিয়েছিল। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই বরগুনা জেলা পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে। বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বরগুনা থানা পুলিশের একটি চৌকস দল নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযানের এক পর্যায়ে পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়