1. reporter1@dainikbijoyerbarta.com : reporter1 :
  2. admin@dainikbijoyerbarta.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল ২০২৬ অনুষ্ঠিত। ববিতে এক শিক্ষার্থীর আমরণ অনশন কর্মসূচি মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড উৎসবের আমেজে রাজশাহী কেন্দ্রীয় কারাগার: পহেলা বৈশাখে বন্দীদের জন্য রাজকীয় আয়োজন। দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত: যুবকের ৭ দিনের কারাদণ্ড এনায়েপুরে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাউল বিতরণ নেতাদের ফুলেল শুভেচ্ছা গলাচিপা জমি বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন। জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ এক নারীকে আটক করেছে পুলিশ। উল্লাপাড়া শাহজাহানপুর মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিজ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

গলাচিপায় ট্রাক চাপায় অটো রিক্সার যাত্রী নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত


মোঃজসিম উদ্দিন
‎স্টাফ রিপোর্টার


পটুয়াখালীর
গলাচিপায় তরমুজবাহী ট্রাকের চাপায় রিয়াজ (৪০) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আমখোলা লঞ্চঘাট সংলগ্ন আমখোলা-শাঁখারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রিয়াজ উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজীকান্দা এলাকার কালা মিয়া হাওলাদারের ছেলে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমখোলা লঞ্চঘাটের কাছে আমখোলা-শাঁখারিয়া সড়কে একটি তরমুজবাহী ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।পটুয়াখালীর গলাচিপায় তরমুজবাহী ট্রাকের চাপায় রিয়াজ (৪০) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আমখোলা লঞ্চঘাট সংলগ্ন আমখোলা-শাঁখারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত রিয়াজ উপজেলার আমখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজীকান্দা এলাকার কালা মিয়া হাওলাদারের ছেলে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমখোলা লঞ্চঘাটের কাছে আমখোলা-শাঁখারিয়া সড়কে একটি তরমুজবাহী ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের এক পর্যায়ে অটোরিকশা যাত্রী রিয়াজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও চালকের সহযোগী পালিয়ে যান। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
2026 © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD