গলাচিপা জমি বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন।
মোঃজসিম উদ্দিন
স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় জমি বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে। উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়ির সামনে শহীদুল মোল্লাকে (৪৫) তার চাচাতো ভাই দুলাল মোল্লা পিঠে ছুরি দিয়ে আঘাত করে।
আহত শহিদুল মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় শহিদুল মোল্লার ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে দুলাল মোল্লা পালানোর সময় স্থানীয় গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত শহীদুল মোল্লাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করেছেন।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার সঙ্গে জড়িত দুলালিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে। উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।