1. reporter1@dainikbijoyerbarta.com : reporter1 :
  2. admin@dainikbijoyerbarta.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল ২০২৬ অনুষ্ঠিত। ববিতে এক শিক্ষার্থীর আমরণ অনশন কর্মসূচি মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড উৎসবের আমেজে রাজশাহী কেন্দ্রীয় কারাগার: পহেলা বৈশাখে বন্দীদের জন্য রাজকীয় আয়োজন। দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত: যুবকের ৭ দিনের কারাদণ্ড এনায়েপুরে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাউল বিতরণ নেতাদের ফুলেল শুভেচ্ছা গলাচিপা জমি বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন। জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ এক নারীকে আটক করেছে পুলিশ। উল্লাপাড়া শাহজাহানপুর মাঠে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিজ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

রাজশাহীর ১৮নং ওয়ার্ডে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন যুবদল নেতা রবি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পঠিত

 

এহেসান হাবীব
রাজশাহী প্রতিনিধি | ১০ এপ্রিল ২০২৬

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় রাজশাহী মহানগরীর ১৮নং ওয়ার্ডে আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় একটি বিশেষ মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আসাম কলোনি রবের মোড় এলাকায় আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব এবং রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেলের উদ্যোগে এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্যোক্তা ইঞ্জি. সোহেল বলেন, “এলাকার পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যুবদল সবসময় রাজপথে সক্রিয় রয়েছে। মশার উপদ্রব থেকে নগরবাসীকে স্বস্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
এই কর্মসূচিতে স্থানীয় যুবদল, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
2026 © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD