
কুড়িগ্রামের রাজারহাটে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাজু মিয়ার
মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সাজু মিয়া (৪৬) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ইং সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নিহত সাজু মিয়া ওই এলাকার মৃত বাঙ্গর আলীর ছেলে। পেশায় সে একজন ভ্যান চালক।সকালে রাস্তা পারাপার সময় দ্রুতগতির মাছ বাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাজু মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য
হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঐ এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী আবুল কালাম আজাদ বলেন, সকাল বেলা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠার সময় ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমি অবগত আছি তবে থানায় কোন ধরনের অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।