1. reporter1@dainikbijoyerbarta.com : reporter1 :
  2. admin@dainikbijoyerbarta.com : unikbd :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক শ্রমিককে কুপিয়ে জখম: বিচারের দাবিতে ফুঁসে উঠছে শ্রমিক সংগঠনগুলো। ময়মনসিংহে রিলাই বানিজ্য মেলা–২০২৬ এর শুভ উদ্বোধন বসত ঘরে ঢুকে আরিফ ফকির নামে এক চোর চোখে খোঁচা দিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালালো কুড়িগ্রামের রাজারহাটে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাজু মিয়ার। ধোবাউড়া অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অতিরিক্ত তেল ভরার সময় বরগুনা মোটরসাইকেলে আগুন। ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০০০ পিস ইয়াবাসহ মহিলা গ্রেফতার ০১ জালিয়াতির দায়ে কারাবন্দি আ লীগ নেতার মৃত্যু নেপথ্যে শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

বসত ঘরে ঢুকে আরিফ ফকির নামে এক চোর চোখে খোঁচা দিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালালো

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পঠিত

বসত ঘরে ঢুকে আরিফ ফকির নামে এক চোর চোখে খোঁচা দিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালালো

নিজস্ব প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। এঘটনায় গৃহকর্তা ছিন্টু তালুকদার ( ছেন্টু) গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা গ্রামের তেতুল তলা ইসলামী মিশন সংলগ্ন ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। ছিন্টু (ছেন্টু)সেখানে ক্রয়কৃত সম্পত্তিতে বসতবাড়ি করে তিনি দীর্ঘ বছর যাবত বসবাস করছেন।

ওই গ্রামের ছেন্টু তালুকদার অভিযোগ করে বলেন,বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে যায়। এসময় কৌশলে বসতঘরে ঢুকে চুরি করছিলো এক চোর। এরইমধ্যে আমি বাড়িতে এসে ঘরে প্রবেশ করে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকিরকে চুরি করতে দেখে তাকে ঝাপটে ধরে ডাকচিৎকার দেই। পরবর্তীতে চোর আরিফ আংগুলে খোচা দিয়ে আমার চোখ উপরে ফেলার চেষ্টা করে এবং আমাকে মারধর করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, চোর আরিফ আমার বসতঘর থেকে নগদ ৪ হাজার টাকা ও একটি স্বর্নের চেইন নিয়ে গেছে। সে এলাকায় একজন চিহ্নিত চোর হিসেবে স্বীকৃত। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি একজন মাদক সেবি মাদকের ব্যবসার সাথেও তার সম্পৃক্ততা থাকতে পারে।
এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
2026 © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD