
মোঃ ইব্রাহিম। নিজস্ব রিপোর্টার, দৈনিক বিজয়ের বার্তা।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোঃ আহসানুল্লাহ পিন্ট তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে ২৬ শে মার্চ নিয়ে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনকে নিয়ে তিনি বলেছেন
“তীব্র নিন্দা ও প্রতিবাদ।
গতকাল ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য দিতে গিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতি কোন প্রকার কৃতজ্ঞতা বা স্বাধীনতা যুদ্ধে তার অবদান স্মরন না করেই পারলেন। জানিনা এটা তাদের দৃষ্টতা না মনে করতে পারেন নাই।”
তার এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।এই বক্তব্যের বিপরীতে এখনো মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন থেকে কোন কিছু শোনা যায়নি।