1. reporter1@dainikbijoyerbarta.com : reporter1 :
  2. admin@dainikbijoyerbarta.com : unikbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা ‎গলাচিপায় উল্লাপাড়ায় নিজস্ব উদ্যোগে উন্নয়ন বিপ্লব, মানবিকতায় উজ্জ্বল তিন গ্রাম ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল ২০২৬ অনুষ্ঠিত। ববিতে এক শিক্ষার্থীর আমরণ অনশন কর্মসূচি মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড উৎসবের আমেজে রাজশাহী কেন্দ্রীয় কারাগার: পহেলা বৈশাখে বন্দীদের জন্য রাজকীয় আয়োজন। দেওয়ানগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুত: যুবকের ৭ দিনের কারাদণ্ড এনায়েপুরে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাউল বিতরণ নেতাদের ফুলেল শুভেচ্ছা গলাচিপা জমি বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন।

স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা ‎গলাচিপায়

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পঠিত


মোঃ জসিম উদ্দিন, গলাচিপা, দৈনিক বিজয়ের বার্তা।

‎ পটুয়াখালীর গলাচিপায় গোলখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামে স্ত্রীর সাথে অভিমান করে মাছ ধরার জাল দিয়ে আত্মহত্যা করেছে হাসান হাওলাদার নামের এক যুবক। তার বাবার নাম মস্তফা হাওলাদার। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৪টার দিকে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি করা হয়েছে বলে জানা গেছে।
‎এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের মস্তফা হাওলাদারের ছেলে হাসান হাওলাদার(২২) গত কয়েক দিন ধরে তার স্ত্রীর হালিমার সাথে মনমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে বের হয়ে যায়। এর পর থেকে হাসানকে খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায় ঘটনার জের ধরে শুক্রবার রাত চারটার দিকে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরে গলায় জাল পেচিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার ফজরের নামাজের সময় হাসানকে তার বাবা পরিত্যক্ত ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
2026 © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD