1. reporter1@dainikbijoyerbarta.com : reporter1 :
  2. admin@dainikbijoyerbarta.com : unikbd :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে বিএনএসবি চক্ষু হাসপাতালে ১০টি হুইলচেয়ার অনুদান: দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে প্রবাসী ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই, উল্লাপাড়ায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ সুস্থতার জন্য দোয়া ও আর্থিক সহযোগিতার আহবান জানিয়েছেন বরগুনা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, সাবেক পৌর কমিসনার মোঃ আমিনুল ইসলাম স্বপন সুস্থতার জন্য দোয়া ও আর্থিক সহযোগিতার আহবান জানিয়েছেন বরগুনা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, সাবেক পৌর কমিসনার মোঃ আমিনুল ইসলাম স্বপন পটুয়াখাতে কিস্তি টাকা পরিশোধ করতে না পারায় এনজিও কর্মীদের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ। ‎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যো‌গে বাংলা নববর্ষ উৎযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত খেলাধুলায় মনোযোগী শিশুদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব: নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী টাকার অভাবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারেনি শিক্ষার্থী মাহিন অভিযোগ স্কুলের বিরুদ্ধে ট্রাক শ্রমিককে কুপিয়ে জখম: বিচারের দাবিতে ফুঁসে উঠছে শ্রমিক সংগঠনগুলো।

পটুয়াখাতে কিস্তি টাকা পরিশোধ করতে না পারায় এনজিও কর্মীদের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ। ‎

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পঠিত


‎মোঃজসিম উদ্দিন
‎স্টাফ রিপোর্টার

‎পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় খাইরুন বেগম (৩৫) নামের চার মাসের এক অন্ত:সত্ত্বা গৃহবধুকে মারধরের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে ওই গৃহবধু শরীরের যন্ত্রনা নিয়ে কলাপাড়া হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। শনিবার দুপুরে ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামের ওই গৃহবধুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
‎ওই গৃহবধু জানায়, গত বছরের ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে কুয়েতে পারি জমান তার স্বামী নজির মোল্লা। বিদেশে গিয়ে যুদ্ধ পরিস্থিতিসহ নানা সংকটে তার স্বামী টাকা পাঠাতে না পারায় সে কিস্তি পরিশোধ করতে পারেনি। শনিবার দুপুরে কিস্তির টাকা আদায়ের জন্য ওই গৃহবধূর বাড়িতে যান ধানখালী কোডেক শাখার ম্যানেজার মনির সহ আরো দুই নারী কর্মী। ঘরে অর্থ না থাকায় খাইরুন টাকা প্রদান করতে ব্যর্থ হলে তারা তাকে চুল ধরে কিল ঘুষি এবং তলপেটে লাথি মারেন। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তবে মারধরের পুরো বিষয়টি অস্বীকার করেছে কোডেকের ধানখালী শাখার ম্যানেজার মনির।
‎কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
2026 © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD