1. reporter1@dainikbijoyerbarta.com : reporter1 :
  2. admin@dainikbijoyerbarta.com : unikbd :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা রাজশাহী কলেজে মাদকবিরোধী আলোচনা সভা: মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার সড়ক ইজারা নিয়ে তীব্র বিতর্ক: সওজ পৌরসভার দ্বন্দ্বে বিপাকে ইজারাদার গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ সংবাদের আড়ালে প্রকৃত সত্য ​সংবাদে বিজিবি’র “নজরদারির ঘাটতি” বা “অব্যবস্থাপনার” কথা বলা হলেও বাস্তব চিত্রটি ভিন্ন হতে পারে…. রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অক্ষয় তৃতীয়া উপলক্ষে বরগুনায় ৪০ প্রহরব্যাপী গুরুনাম সংকীর্তন নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত


মোঃ এহেসান হাবীবরা জেলা প্রতিনিধি রাজশাহী।

রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাটাখালী, মতিহার ও পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে মোসা: বিউটি খাতুন (৩৮); পবা থানার পানিশাইল (মারিয়া) গ্রামের মৃত ভোগা মন্ডলের ছেলে মো: সাইফুল ইসলাম (৪০); মতিহার থানার বাজে কাজলা (ফুলতলা) গ্রামের মৃত নাইমুল হকের ছেলে মো: এনামুল হক (৩৯) এবং পবা থানার তেবাড়ীয়া গ্রামের মো: আ: হাফেজের মেয়ে মোসা: হোসনে আরা (৪৫)।  সকলেই রাজশাহী মহানগরীতে বসবাস করেন।

গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকা থেকে বিউটিকে, একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯ টার দিকে কাটাখালী থানার শ্যামপুর এলাকা থেকে সাইফুলকে, একই তারিখ দুপুর আনুমানিক সোয়া ২ টার দিকে মতিহার থানার ফুলতলা এলাকা থেকে এনামুলকে এবং একই তারিখ বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে পবা থানার তেবাড়ীয়া এলাকা থেকে হোসনে আরাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পিস ইয়াবা ট্যাবলেট  এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি বিউটির বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৩ টি মাদক মামলা চলমান রয়েছে।
 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
2026 © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD