1. reporter1@dainikbijoyerbarta.com : reporter1 :
  2. admin@dainikbijoyerbarta.com : unikbd :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা রাজশাহী কলেজে মাদকবিরোধী আলোচনা সভা: মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার সড়ক ইজারা নিয়ে তীব্র বিতর্ক: সওজ পৌরসভার দ্বন্দ্বে বিপাকে ইজারাদার গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ সংবাদের আড়ালে প্রকৃত সত্য ​সংবাদে বিজিবি’র “নজরদারির ঘাটতি” বা “অব্যবস্থাপনার” কথা বলা হলেও বাস্তব চিত্রটি ভিন্ন হতে পারে…. রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অক্ষয় তৃতীয়া উপলক্ষে বরগুনায় ৪০ প্রহরব্যাপী গুরুনাম সংকীর্তন নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পঠিত

রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য
বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

মো:এহেসান হাবীব
রাজশাহী জেলা প্রতিনিধি

মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নতুন উদ্যোগ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের রোড ডিভাইডারে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। নগরীর দড়িখরবনা মোড় হতে নজমুল হক স্কুল মোড় চত্বর পর্যন্ত সড়কের মাঝে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির এই কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এই কার্যক্রমের আওতায় পরিকল্পিতভাবে রোড ডিভাইডারগুলোতে উপযোগী ও দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির গাছ টব ও ড্রামের মাধ্যমে স্থাপন করা হচ্ছে, যা একদিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। বিশেষ করে যেসব সড়কে সরাসরি মাটিতে গাছ লাগানো সম্ভব নয়, সেসব স্থানে টব ও ড্রামে করে গাছ লাগানোর এই উদ্যোগ। এতে সহজে গাছের পরিচর্যা করা যাবে এবং প্রয়োজন অনুযায়ী স্থানান্তর করা সম্ভব হবে।

এ ব্যাপারে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, পর্যায়ক্রমে নগরীর আরও সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নাগরিকদের সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে রাজশাহী আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরীতে পরিণত হবে।

পরিদর্শনকালে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
2026 © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD